বরগুনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা - | আই নিউজ বিডি

বরগুনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা -

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বরগুনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা -
বরগুনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা -
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরগুনা-১ আসন (বরগুনা সদর, আমতলী ও তালতলী) বিএনপির ভেতরে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। ইতোমধ্যে বেশ কয়েকজন আলোচনায় উঠে এসেছেন এবং স্থানীয় রাজনীতিতে তারা নিজেদের..

 

প্রথমেই রয়েছেন নজরুল ইসলাম মোল্লা-

বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন জেলা বিএনপির বর্তমান ও সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, “সারা জীবন বিএনপির রাজনীতি করেছি। শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থেকেছি। আশা করি দল আমার অবদান বিবেচনা করবে।”

 

 

এরপরে রয়েছেন (পি.পি) এ্যাড. আলহাজ্ব নুরুল আমিন-

বরগুনা সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বরগুনা জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী এ্যাড. নুরুল আমিন বর্তমানে ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পি.পি.) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, “জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। আইনি, সামাজিক ও রাজনৈতিকভাবে সবসময় জনগণের কল্যাণে কাজ করেছি। আমৃত্যু নিজেকে জনগণের সেবায় নিয়োজিত রাখতে চাই।” বিগত ৩৩ বছর তিনি দলের পক্ষে আইনি লড়াই লড়েছেন এবং সর্বদা জাতীয়তাবাদীর পক্ষে কাজ করে গেছেন, আশা করছেন দল তাকে মূল্যায়ন করবে।

 

 

সর্বদা মাঠে সরব দেখা যায় ফিরোজ-উজ-জামান মামুন মোল্লাকে -

কেন্দ্রীয় বিএনপির এই নেতা জানান, “আমি স্বচ্ছ রাজনীতি করি। চাঁদাবাজি-দখলবাজির বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছি। দল নিশ্চয়ই আমার যোগ্যতা বিবেচনা করবে।”

 

 

দীর্ঘদিনের বিএনপির আন্দোলন সংগ্রামের আরেক নাম এ,জেড,এম সালেহ ফারুক-

বরগুনা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ,জেড,এম সালেহ ফারুক দীর্ঘদিন জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, “দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কাজ করছি। এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী। সবার দোয়া চাই।”

 

জনপ্রিয় এবং সুদক্ষ সংগঠক হিসেবে রয়েছেন ফজলুল হক মাস্টার-

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার বলেন, “এক এগারোসহ আন্দোলনের কঠিন সময়ে রাজপথে ছিলাম। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

 

ছাত্রনেতা থেকে জনপ্রতিনিধি হয়েছেন রেজবুল কবির-

 

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সাবেক ছাত্রদল সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেজবুল কবির জানান, “ছাত্র রাজনীতি থেকে জনগণের সেবায় কাজ করছি। মনোনয়ন পেলে জয়ী হবো।”

 

 

---

 

উপজেলা পর্যায়ে সম্ভাব্য প্রার্থী (বরগুনা)

বরগুনায় বিএনপি'তে অসংখ্য মামলা হামলার শিকার হওয়া দুজন ব্যক্তি- 

(হুমায়ূন হাসান শাহীন ও তালিমুল ইসলাম পলাশ)

 

 

 

শুধু সংসদ নির্বাচন নয়, উপজেলা পরিষদ নির্বাচন ঘিরেও বিএনপির মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ ও জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

 

 

---

 

বরগুনা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মাঠে সরব রয়েছেন কেন্দ্রীয় যুবদল নেতা এডভোকেট মুরাদ খান, আন্দোলন সংগ্রামের মধ্যে বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা প্রতিনিয়ত জনগণের দ্বারে দ্বারে ছুটছেন তারেক রহমানের ৩১ দফার দাবি নিয়ে এবং প্রতিনিয়ত জনগণের প্রয়োজনে তাদের দরজায় ছুটে চলছেন ধানের শীষে ভোট আহরণের জন্য,

 

Nessun commento trovato


News Card Generator