ঢাকা

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ঢাকার মিরপুরের বাসিন্দা মো: সোহান নিখোঁজ

****
I-share sa Eidok
লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ঢাকার মিরপুরের বাসিন্দা মো: সোহান নিখোঁজ
Larawan: kuha mula sa arkibo

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুজন পর্যটক রিসোর্টের পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ নদীর প্রবল স্রোতে পড়ে যান ঢাকার মিরপুরের বাসিন্দা মো. সোহান। তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তার সঙ্গে থাকা আরেক পর্যটক মো. শাকিল সাঁতার কেটে কোনোমতে তীরে উঠতে সক্ষম হন।

নিখোঁজ সোহান ঢাকার ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু হান্নান সরকার।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento