ঢাকা

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ঢাকার মিরপুরের বাসিন্দা মো: সোহান নিখোঁজ

****
Eidok-এ শেয়ার
লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ঢাকার মিরপুরের বাসিন্দা মো: সোহান নিখোঁজ
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুজন পর্যটক রিসোর্টের পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ নদীর প্রবল স্রোতে পড়ে যান ঢাকার মিরপুরের বাসিন্দা মো. সোহান। তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তার সঙ্গে থাকা আরেক পর্যটক মো. শাকিল সাঁতার কেটে কোনোমতে তীরে উঠতে সক্ষম হন।

নিখোঁজ সোহান ঢাকার ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু হান্নান সরকার।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 20 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 91 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 99 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 96 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 105 ভিউ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ এক্সক্লুসিভ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ 74 ভিউ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 341 ভিউ