ফ্লোটিলার নৌযানগুলোর মধ্যে মাত্র ৪টি’র তথ্য পাওয়া যাচ্ছে

Only 4 vessels from the Gaza-bound flotilla remain traceable, while the fate of 26 ships is unknown—whether they continued the journey or were seized by Israel remains unclear.
שיתוף ב-Eidok
ফ্লোটিলার নৌযানগুলোর মধ্যে মাত্র ৪টি’র তথ্য পাওয়া যাচ্ছে
צילום: ארכיון

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ফ্লোটিলা বহরের ৪৩টি নৌযানের মধ্যে মাত্র ৪টির খোঁজ পাওয়া যাচ্ছে। বাকি ২৬টির কোনো তথ্য নেই, তারা যাত্রা চালিয়ে যাচ্ছে না ইসরায়েলের হাতে আটক হয়েছে তা এখনো অজানা।

গাজামুখী ফ্লোটিলা বহর নিয়ে তৈরি হয়েছে চরম রহস্য। ইসরায়েলের নৌবাহিনী ১৩টি নৌযান আটকের পরও বহরের বাকি ৩০টি জাহাজ এগিয়ে যাচ্ছিল গাজার দিকে। কিন্তু সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে, সেই ৩০টির মধ্যে মাত্র ৪টি নৌযানের খোঁজ মিলছে। বাকি ২৬টি নৌযানের কোনো সঠিক অবস্থান বা তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

ফ্লোটিলা ট্র্যাকার সিস্টেমের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বর্তমানে যেসব জাহাজের তথ্য নিশ্চিতভাবে পাওয়া যাচ্ছে, সেগুলো হলো শিরিন, সামারটাইম জং, মিকেনো এবং মেরিনেত্তি। এর মধ্যে শিরিন ও সামারটাইম জং বহরের অংশ হলেও ত্রাণসামগ্রী বহন করছিল না। বরং আইনী সহায়তার জন্য এসব নৌযানে ছিলেন আন্তর্জাতিক আইনজীবীরা।

অন্যদিকে মিকেনো ও মেরিনেত্তি ছিল পূর্ণ ত্রাণবাহী জাহাজ। সেগুলো ইতোমধ্যেই গাজার জলসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরের মধ্যে গাজায় নোঙর ফেলার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই গত বুধবার সকাল ১১টা ২১ মিনিটের পর থেকে এই চারটি জাহাজের সাথেও আর কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না।

ফ্লোটিলার এই নিখোঁজ অবস্থার কারণে আন্তর্জাতিক মহলে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। অনেকের মতে, বাকি ২৬টি জাহাজ হয়তো ইসরায়েলি নৌবাহিনীর হাতে ধরা পড়েছে, আবার কারও ধারণা, তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে এগিয়ে যেতে চাইছে। তবে কোনো পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা যায়নি।

ফ্লোটিলা অভিযানের সূচনা হয় গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে। চারটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে — ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা — ৪৩টি নৌযান গাজার উদ্দেশ্যে রওনা দেয়। এসব জাহাজে ছিল খাদ্য, ওষুধসহ বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী।

এই অভিযানে যুক্ত হন বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা। তাদের মধ্যে ছিলেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা এবং যুক্তরাষ্ট্র, তুরস্ক, ব্রাজিলসহ ৪৪টি দেশের প্রায় ৫০০ জন কর্মী ও স্বেচ্ছাসেবী। তাদের কেউ সংসদ সদস্য, কেউ আইনজীবী, কেউ বা রাজনৈতিক আন্দোলনকর্মী।

বুধবার সন্ধ্যায় গাজা উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পৌঁছালে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে। এসময় অন্তত ১৩টি নৌযান আটক করা হয়। যেগুলোর মধ্যে স্পেক্টার, অ্যালমা, সাইরাস, হুগা ও মালি নামের জাহাজ চিহ্নিত হয়েছে। আটক জাহাজগুলোতে ছিলেন দুই শতাধিক যাত্রী ও ক্রু। তাদের সবাইকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়।

এরপরও গাজার দিকে অগ্রসর হতে থাকে বাকি ৩০টি নৌযান। কিন্তু হঠাৎই ২৬টির কোনো খোঁজ মিলছে না। শুধু ৪টির তথ্য পাওয়া গেলেও তারাও যোগাযোগ বিচ্ছিন্ন।

ফ্লোটিলা বহরের এই রহস্যময় অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন তুলেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরায়েল হয়তো আবারো আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ত্রাণবাহী জাহাজ আটক করেছে। অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে গাজায় সাহায্য পৌঁছানো আরও অনিশ্চিত হয়ে পড়ল। ফ্লোটিলা মিশনের লক্ষ্য ছিল অবরুদ্ধ গাজায় জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া। কিন্তু জাহাজগুলোর অদৃশ্য হয়ে যাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো এখনো অপেক্ষা করছে—ফ্লোটিলার বাকি জাহাজগুলোর ভাগ্যে আসলে কী ঘটেছে, তার কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ পায় কি না।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা בינלאומי ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 26 Views বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব בינלאומי বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 64 Views ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ בינלאומי ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 78 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট בינלאומי ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 103 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন בינלאומי চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 98 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক בינלאומי জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 109 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ בינלאומי সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 88 Views