বেতাগীতে গরু চুরি: বাছুর উধাও, নদীতে ফেলে দেওয়া হলো বড় গরু — ক্ষতির মুখে খামারি
বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কেওয়াবুনিয়া এলাকায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর গরু চুরির ঘটনা। স্থানীয় খামারি জসিম উদ্দিনের খামার থেকে চোরেরা একটি বাছুর নিয়ে পালালেও বড় গরুটি নিতে ব্যর্থ হয়ে নদীতে ফেলে দেয়। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা খামারে প্রবেশ করে গরু চুরির চেষ্টা চালায়। বাছুরটি নিয়ে পালাতে সক্ষম হলেও বড় গরুটি নিয়ন্ত্রণে আনতে না পেরে সেটিকে নদীতে ফেলে দেয়।
পরদিন সকালে নদীর মধ্যে ভেসে থাকতে দেখা যায় গরুটিকে। ধারণা করা হচ্ছে, গরুটি তিন থেকে চার ঘণ্টা পানির নিচে ছিল। পরে স্থানীয় জেলেরা ঘটনাটি লক্ষ্য করে মালিকপক্ষকে খবর দিলে, জসিম উদ্দিনসহ এলাকাবাসী গিয়ে গরুটিকে উদ্ধার করেন। বর্তমানে গরুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
খামারি জসিম উদ্দিন বলেন,
"আমি দীর্ঘদিন ধরে খামার করে জীবিকা নির্বাহ করছি। একটি বাছুর হারালাম আর বড় গরুটি মৃত্যুর মুখ থেকে ফেরানো গেলেও এখনো চিকিৎসাধীন। এতে আমি প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছি।"
এলাকাবাসীর দাবি, চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং খামারিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
App „Eye News BD“
Bemerkungen 0