কালীগঞ্জে ইউএনও’র পূজামণ্ডপ পরিদর্শন ও ফুটবল খেলা উদ্বোধন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর, জাঙ্গালিয়া, জামালপুর, মোক্তারপুর ও বাহাদুরশাদী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন সময়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
এর আগে তিনি জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারোয়ার লিমা।
برنامه «Eye News BD»
نظرات 0