বেতাগীর শামীমের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি ‘চক্রান্তমূলক হত্যা’, এলাকাবাসীর সুষ্ঠু তদন্তের দাবি

বেতাগীর শামীমের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি ‘চক্রান্তমূলক হত্যা’, এলাকাবাসীর সুষ্ঠু তদন্তের দাবি..
Delen op Eidok
বেতাগীর শামীমের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি ‘চক্রান্তমূলক হত্যা’, এলাকাবাসীর সুষ্ঠু তদন্তের দাবি
Foto: archief

বরগুনার বেতাগীতে সাধারণ ও শান্তশিষ্ট তরুণ শামীমের মৃত্যু ঘিরে এলাকাজুড়ে নেমেছে চাঞ্চল্য। ছোটবেলা থেকেই বেতাগীতে বেড়ে ওঠা শামীম ছিলেন সবার প্রিয়, সাদামাটা জীবনযাপন ও বিনয়ী আচরণের জন্য পরিচিত। পেশায় তিনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান ছিলেন।

জানা গেছে, শামীম তার বৈমাত্র বোনকে বিয়ে করে দীর্ঘদিন বরগুনায় বসবাস করছিলেন। ঘটনার দিন শুক্রবার তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। পরদিন (৩০ সেপ্টেম্বর) সকালে বাড়ির পেছনে একটি সুপারি গাছের নিচে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি: আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা

শামীমের মা ও এলাকাবাসীর দাবি—এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের মতে, মরদেহের অবস্থান ও আশপাশের পরিবেশে আত্মহত্যার মতো কোনো আলামত মেলেনি। সুপারি গাছের উচ্চতা ও ধরন দেখে মনে হয়েছে, শামীম চাইলে সহজেই নিচে নামতে পারতেন। এছাড়া, শামীমের ৭ বছর বয়সী মেয়ের জবানবন্দিতে উঠে এসেছে কিছু তথ্য, যা হত্যার সন্দেহকে আরও দৃঢ় করছে।

এলাকাবাসীর আহ্বান

পরিবার ও স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন—ঘটনাটি যেন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয় এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হয়। এলাকাবাসীর ভাষ্য, একজন শান্ত ও নিরীহ মানুষের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা সাংবাদিকদেরও এই ঘটনায় সোচ্চার থাকার অনুরোধ করেছেন, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler