শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করলেন জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. ফয়জুল হক

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা, ১ অক্টোবর, ২০২৫— শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঠালিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক। আ..
Bagikan di Eidok
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করলেন জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. ফয়জুল হক
Foto: dikumpulkan


ঝালকাঠির কাঠালিয়া উপজেলা, ১ অক্টোবর, ২০২৫— শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঠালিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক। আজ দিনব্যাপী তিনি উপজেলার বেশ কয়েকটি মন্দিরে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নেন।


শুভেচ্ছা বিনিময়ের সময় ড. ফয়জুল হক বলেন, "আমরা এমন একটি রাজনীতি ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেখানে সাম্য, মানবিকতা এবং সহমর্মিতা থাকবে। এর মাধ্যমে সমাজে সত্যিকারের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।" তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে ও নিরাপদে বসবাস করবে— এটাই জামায়াতে ইসলামীর প্রত্যাশা।


এসময় তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, "আমরা আপনাদের যেকোনো অনুষ্ঠানে একজন প্রতিবেশীর মতো সহায়তা করার জন্য সবসময় প্রস্তুত থাকব এবং চেষ্টা করব।"


ড. ফয়জুল হক কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর, আওরাবুনিয়া, শৌলজালিয়া, কাঠালিয়া সদর, আমুয়া এবং বিনাপানি সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। তার এই শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ Politik শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 45 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Politik উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 32 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Politik বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 64 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Politik শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 78 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politik গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politik গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politik আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views