আফজল খান শিমুল
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছমিউদ্দিন আজ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আখাউড়া সহ সারাদেশের সকল সনাতন ধর্মালম্বীদের তাঁর পক্ষ হতে হ্রদয় নিংড়ানো শুভেচ্ছা ও অভিনন্দনের উষ্ণ বার্তা পাঠান।
এ সময় তিনি আখাউড়ার ২৪ টি পুজা মন্ডপে বিশেষ নিরাপত্তা প্রদান করা হয় বলে জানিয়েছেন । তিনি বলেন, আখাউড়া মোগড়া বাজারে পুজা মন্ডপের পাশে থাকা ময়লা-আবর্জনা আখাউড়া পুলিশের মাধ্যমে পরিষ্কার করা হয় ও সার্বিক নিরাপত্তার বিষয়টি তিনি দেখভাল করেন।
আজ সন্ধ্যায় তিনি কসবার সার্কেল এএসপি মহোদয়কে নিয়ে অত্র পৌরসভার ঐতিহ্যবাহী দেবগ্রাম শিববাড়ি পুজামন্ডব পরিদর্শন করেন।
এ সময় এএসপি মহোদয় আখাউড়ার এবারের পুজার সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ও তাদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
Application « Eye News BD »
commentaires 0