বগুড়া

বগুড়ায় মাছ ধরতে গিয়ে যুবদল নেতা খুন

বগুড়ার কাহালু উপজেলার এক যুবদল নেতা মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হন..
Eidok पर शेयर करें
বগুড়ায় মাছ ধরতে গিয়ে যুবদল নেতা খুন
फ़ोटो: संग्रहीत

বগুড়া জেলা, প্রতিনিধি 

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবদল নেতা খুন হয়েছেন। নিহতের নাম রাহুল সরকার (৩০)। তিনি উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের নিজ লিজ নেওয়া পুকুরে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ হত্যাকাণ্ডের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল সরকার পুকুরপাড়ে হুইল বরশি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে অজ্ঞাত দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলেই মারা যান তিনি। হত্যার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। নিহত রাহুল সরকারের বাড়ি কৈগাড়ী পাড়া (সি অফিস) এলাকায়। তিনি মৃত সোবহান সরকারের ছেলে ও যুবদল নেতা ছিলেন।

এ বিষয়ে কাহালু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র জানিয়েছে, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

পাবনায় রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগ: অস্থিরতার মুখে জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা अपराध পাবনায় রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগ: অস্থিরতার মুখে জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা 73 Views নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সফল অভিযান - ইয়াবাসহ একজন আটক, সিএনজি জব্দ अपराध নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সফল অভিযান - ইয়াবাসহ একজন আটক, সিএনজি জব্দ 82 Views টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা अपराध টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা 93 Views আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার अपराध আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার 72 Views আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক अपराध আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক 58 Views লাওসে ২০ বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার अपराध লাওসে ২০ বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার 91 Views কুলিয়ারচরে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্যসহ ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামি আটক अपराध কুলিয়ারচরে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্যসহ ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামি আটক 73 Views