সালথায় পূজামণ্ডপ পরিদর্শন করেন শামা ওবায়েদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উপহার প্রদান করা হয়েছে।..
اشتراک‌گذاری در Eidok
সালথায় পূজামণ্ডপ পরিদর্শন করেন শামা ওবায়েদ
عکس: گردآوری‌شده

সালথা (ফরিদপুর), ২৯ সেপ্টেম্বর:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উপহার প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে এসব উপহার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ।

পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। তারেক রহমান সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করেন। পূজা মণ্ডপে এসে উপহার প্রদান সেই বিশ্বাসেরই বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মাঝে উপহার তুলে দেন শামা ওবায়েদ। উপহার পেয়ে পূজারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

পরে শামা ওবায়েদ সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন سیاست উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 28 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী سیاست বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 51 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ سیاست শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 65 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর سیاست গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান سیاست গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 83 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি سیاست আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ سیاست নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 76 Views