সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পূজা মন্ডপে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির পক্ষ থেকে নির্মল সাহা, কালিপদ দাস, ভবেশ চন্দ্র শীল প্রমুখ।
পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া।
পরিদর্শনের সময় পূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
אפליקציית "Eye News BD"
הערות 0