পাঁচবিবিতে পুজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ডিআইজি শাহজাহান হোসেন | আই নিউজ বিডি

পাঁচবিবিতে পুজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ডিআইজি শাহজাহান হোসেন

পাঁচবিবিতে পুজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ডিআইজি শাহজাহান হোসেন
জয়পুরহাট প্রতিনিধি:..
Compartir en Eidok
পাঁচবিবিতে পুজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ডিআইজি শাহজাহান হোসেন
Foto: archivo


শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান হোসেন পিপিএম (বার)। সোমবার দুপুরে তিনি পাঁচবিবি পৌরসভার ঐতিহ্যবাহী বারোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এ সময় ডিআইজি উপস্থিত পূজারী ও মন্দির কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন—
"আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালন করবেন। পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে। কোনো অপশক্তি যদি আপনাদের পূজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করতে চায়, তবে সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে ফোন করুন। পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে।"
পরে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন—জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মো. তুহিন রেজা, থানার তদন্ত ওসি মো. ইমায়েদুল জাহিদী, পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বারোয়ারী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি দুলু গোয়ালা, পাঁচবিবি বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা এবং পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ অনেকে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Otro কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 208 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Otro নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 19 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Otro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Otro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Otro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Otro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Otro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 116 Views