বাগেরহাটের চুলকাটি বনিকপাড়া শারদীয় দূর্গা পূজা শুভ উদ্বোধন করলেন এম… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের চুলকাটি বনিকপাড়া শারদীয় দূর্গা পূজা শুভ উদ্বোধন করলেন এম এ সালাম

****
I-share sa Eidok
বাগেরহাটের চুলকাটি বনিকপাড়া শারদীয় দূর্গা পূজা শুভ উদ্বোধন করলেন এম এ সালাম
Larawan: kuha mula sa arkibo

বাগেরকাট প্রতিনিধি
সারা দেশের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে ফিতা কেটে পুজার আনুষ্ঠানিকতা উদ্বোধন করলেন বাগেরহাট জেলা বিএপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। রবিবার (২৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সময় চুলকাটি বনিকপাড়া সর্বাজনীন  মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন ও ফিতা কেটে দূর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি লেয়াকত সর্দার,বাগেরহাট পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, বাগেরহাট সদর উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সদর থানার  ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব প্রমূখ। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বাবলু পালের সঞ্চালনায় প্রধান অতিথি এমএ সালাম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি তারপরও সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের পাশে ছিলাম এবং থাকবো।  গত ৫ আগস্টের পর পূজা উদযাপন হয়েছিলো  আপনাদের এই পূজা মন্দিরে এসেছিলাম এবারে আপনাদের পাশে আছি। পূজা উদযাপনে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা সেচ্ছাসেবক দলের কর্মীদের বলেনটিয়ার কার্ড দিয়েছি তারা যাতে আপনাদের মন্দিরে কোন অপশক্তি প্রবেশ না করতে পারে সেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। আপনারা নির্বিঘেœ পূজা উদযাপন করতে পারেন। তিনি আরো বলেন এই পূজা মন্দিরটি অস্থায়ী ভাবে পূজা উদযাপন করা হয় আগামীতে আপনাদের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মন্দিরটি স্থায়ী করে দেওয়ার আশ্বাস দেন। পূজা উদযাপনের উদ্বোধন ঘোষনা করেন এবং পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। অন্যান্যদের মধ্যে খানপুর ইউনিয়ন বিএপির সভাপতি খান হাজিফুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএপির সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, পূজা উদযাপন কমিটির সভাপতি দিপাংকর সাধু, সাধারণ সম্পাদক কমারেশ সাধু ও চুলকাটি বাজার ব্যবসায়ীসহ এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Iba pa ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Iba pa সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views