আড্ডা- রহনপুর সড়কে ডাকাতির ঘটনায় ভুয়া পোস্ট-পুলিশের বেড়াজালে… | আই নিউজ বিডি

আড্ডা- রহনপুর সড়কে ডাকাতির ঘটনায় ভুয়া পোস্ট-পুলিশের বেড়াজালে চিহ্নিত ভূয়া সাংবাদিক

ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ:  
I-share sa Eidok
আড্ডা- রহনপুর সড়কে ডাকাতির ঘটনায় ভুয়া পোস্ট-পুলিশের বেড়াজালে চিহ্নিত ভূয়া সাংবাদিক
Larawan: kuha mula sa arkibo

গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা-সড়কে পুলিশের নীরব ভূমিকায় আবারো ডাকাতি ঘটনা, এনিয়ে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে কথিত সাংবাদিক সিফাত রানা তাঁর ফেসবুক পেজে ভুয়া পোস্ট করেন। খোঁজ নিয়ে জানা যায় সেই রাতে কোন ডাকাতির ঘটনা ঘটেনি।

ওই পোস্ট কেন্দ্র করে, কোন এক জায়গার ডাকাতির একটা ভিডিও কয়েকটি আইডি থেকে ছড়িয়ে পড়ে এতে মানুষের মধ্যে আতঙ্কের ঝড় উঠে।

গোমস্তাপুর থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানাই সেই রাতে কোন ডাকাতির ঘটনা ঘটেনি! টহলের গাড়ি আড্ডায় ছিল। পুলিশ আরও বলেন, ভুয়া পোস্ট সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত, এর মধ্যে কোন একটা চক্র জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। তাকে পুলিশের নজরে রাখা হয়েছে। আমরা প্রতিদিন রাত্রে গাড়ি টহল দিচ্ছি,যাতে মানুষ ডাকাতের খপ্পরে না পড়ে। 

নীতিমালায় বলছে,পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক স্ট্যাটাস দিলে দন্ডবিধি-র ২১৪ ধারার অধীনে তিন বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তি হতে পারে। এ ধরনের ভুয়া পোস্ট গুজব ছড়ানো বা মিথ্যা তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। বাংলাদেশ পুলিশ এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং এই ধরনের স্ট্যাটাস মোকাবিলায় নাগরিক সহযোগিতা চায়। 

ওই ভুয়া পোস্টে দেখা গেছে গোমস্তাপুর উপজেলার অনেকে লাইক করে উৎসাহিত করেন। ওই নকশা আঁকা ভুয়া পোস্টটি বিশ মিনিটের মধ্যেই ডিলিট করেন। 

 

বিভ্রান্তি মূলক তথ্য কোনো পোস্টে যদি মিথ্যা তথ্য থাকে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, তবে সেটিকে লাইক করাও অপরাধের আওতায় আসতে পারে।

এ ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, সড়কে ডাকাতির ঘটনা এটা ভুয়া পোস্ট, আমি সহ তিন জায়গাতে পুলিশের টিম টহলে ছিল,রাতে ডাকাতের কোন ঘটনা ঘটেনি। এদের মধ্যে কোন একটা চক্র আছে প্রশাসনকে বিভ্রান্তির করার ফায়তারা করছে।

 

এ বিষয়ে জানতে চাইলে,গোমস্তাপুর অতিরিক্ত সার্কেল হাসান তারেক বলেন, পুলিশ প্রতি রাতে টহলে থাকছে। ভুয়া পোস্টের বিষয়ে জানতে চাইলে? তিনি আরও বলেন কোন একটা চক্র পুলিশকে বিভ্রান্তি করার চেষ্টা চালাচ্ছে, আমরা এসব আইডি গুলোকে নজরে রাখছি! উর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে কথা বলে এগুলো জিডি করা হবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo