যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ; রাজাপুরে মানববন্ধন

রাজাপুর (ঝালকাঠি): ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী (কামারখালী) গ্রামের গৃহবধূ স্বর্ণা মিস্ত্রী এবং তাঁর ৩ বছর বয়সী মেয়ের মৃ ত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হ ত্যার অভিযোগ উঠ..
Eidok-এ শেয়ার
যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ; রাজাপুরে মানববন্ধন
ছবি: সংগৃহীত


রাজাপুর (ঝালকাঠি): ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী (কামারখালী) গ্রামের গৃহবধূ স্বর্ণা মিস্ত্রী এবং তাঁর ৩ বছর বয়সী মেয়ের মৃ ত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হ ত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাজাপুরে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে মৃতার স্বজন ও স্থানীয় এলাকাবাসী এই অভিযোগ তোলেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মৃত স্বর্ণা মিস্ত্রীর মা মনিকা রানী মিস্ত্রী সমাবেশে উপস্থিত হয়ে অভিযোগ করেন যে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভুবেনেশ্বর এলাকার বাসিন্দা স্বর্ণার স্বামী আশুতোষ দাস যৌতুকের দাবিতে তাঁর মেয়ে ও নাতনিকে হ ত্যা করেছেন।


মানববন্ধনে ন্যায়বিচার ও ফাঁ সির দাবি
মৃতার স্বজন ও স্থানীয়দের ডাকা এই মানববন্ধন কর্মসূচিতে ব্যাপক সংখ্যক এলাকাবাসী যোগ দেন। মানববন্ধন থেকে বক্তারা এই লোমহর্ষক যৌতুকজনিত হ ত্যা কা ণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।


বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত স্বামী আশুতোষ দাস দীর্ঘদিন ধরেই স্বর্ণার উপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। মানববন্ধন থেকে অবিলম্বে এই ঘটনায় মামলা গ্রহণ করে অভিযুক্ত আসুতোষ দাস ও তাঁর পরিবারের সদস্যদের ফাঁ সির দাবিতে তীব্র স্লোগান দেওয়া হয়।


মৃতার স্বজনরা জানান, তারা ইতোমধ্যে প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন আইন-আদালত ১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন 38 ভিউ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা আইন-আদালত প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা 28 ভিউ ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার: রহস্যের জট খুলতে তদন্তের দাবি আইন-আদালত ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার: রহস্যের জট খুলতে তদন্তের দাবি 46 ভিউ ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আইন-আদালত ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 127 ভিউ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস আইন-আদালত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 99 ভিউ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু আইন-আদালত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 91 ভিউ শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা আইন-আদালত শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 754 ভিউ