এ ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে গলায় গামছা পেঁচানো অবস্থায় এমরানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত এমরান দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
ঘটনার আগে নিজের ফেসবুক আইডিতে আবেগঘন একটি স্ট্যাটাস দেন এমরান। সেখানে তিনি লেখেন,
কারো সাতে কোনো বুল করলে মাফ করবেন, কারো মনে কস্ট দিয়ে থাকলে মাফ করবেন। অনেকের কাছে রিনি আছি, আমার বাবার সাতে যোগাযোগ করে নিয়ে নিবেন। না হলে মাফ করবেন, তা-ও না হলে হিসাবের দিন দিয়ে দিবো ওইকানে নিয়ে নিবেন। আমার মৃত্যু টা আমার বুলের কারনে কাউকে কোনো দোষী বানাবো না। শুধু ঐটাই বলবো—প্রিয় জনের অবহেলায় আর পরিবারের অবহেলায় আজ আমি নাই পৃথিবীতে। Bondu bandob shobar kase maf chai, solafirat kunu bul oile maf korio।
এই স্ট্যাটাসের পর থেকেই এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, পারিবারিক বা মানসিক চাপে পড়ে এমরান আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিহতের বাবা খলিল উদ্দিন জানান, রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে এমরান গামছা ও টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হয়। মোবাইল ফোন ঘরেই রেখে যায়। সকালে খবর পেয়ে বিদ্যালয়ের গেটে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করি। এটি আত্মহত্যা, আর ফেসবুক স্ট্যাটাস তার প্রমাণ।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সন্দেহজনক মনে হলেও সিসি ফুটেজ বিশ্লেষণে আত্মহত্যার ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এর আগে এমরান তার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ধর্মীয় ও আধ্যাত্মিক পোস্ট দিয়েছিলেন। ১৫ আগস্ট তিনি লিখেছিলেন, আল্লাহ এখন দিচ্ছেন না তাই আপনি ধৈর্য হারা হবেন না! আল্লাহ যখন দিবেন তখন আপনি রাখার জায়গা পাবেন না! ইনশা'আল্লাহ। ২৬ জুলাইয়ের এক পোস্টে তিনি রাসূলুল্লাহ (সা.)-এর হাদিস উল্লেখ করে উত্তম আচরণের পরামর্শ দেন।
এমরানের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুকে ঘিরে চলছে নানা আলোচনা।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0