মৌলভীবাজারে তরুণের ফেসবুক স্ট্যাটাসের পর আত্মহত্যা | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজারে তরুণের ফেসবুক স্ট্যাটাসের পর আত্মহত্যা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর এমরান আহমেদ (২৪) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
মৌলভীবাজারে তরুণের ফেসবুক স্ট্যাটাসের পর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

এ ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে গলায় গামছা পেঁচানো অবস্থায় এমরানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত এমরান দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।

ঘটনার আগে নিজের ফেসবুক আইডিতে আবেগঘন একটি স্ট্যাটাস দেন এমরান। সেখানে তিনি লেখেন,
কারো সাতে কোনো বুল করলে মাফ করবেন, কারো মনে কস্ট দিয়ে থাকলে মাফ করবেন। অনেকের কাছে রিনি আছি, আমার বাবার সাতে যোগাযোগ করে নিয়ে নিবেন। না হলে মাফ করবেন, তা-ও না হলে হিসাবের দিন দিয়ে দিবো ওইকানে নিয়ে নিবেন। আমার মৃত্যু টা আমার বুলের কারনে কাউকে কোনো দোষী বানাবো না। শুধু ঐটাই বলবো—প্রিয় জনের অবহেলায় আর পরিবারের অবহেলায় আজ আমি নাই পৃথিবীতে। Bondu bandob shobar kase maf chai, solafirat kunu bul oile maf korio।

এই স্ট্যাটাসের পর থেকেই এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, পারিবারিক বা মানসিক চাপে পড়ে এমরান আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নিহতের বাবা খলিল উদ্দিন জানান, রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে এমরান গামছা ও টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হয়। মোবাইল ফোন ঘরেই রেখে যায়। সকালে খবর পেয়ে বিদ্যালয়ের গেটে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করি। এটি আত্মহত্যা, আর ফেসবুক স্ট্যাটাস তার প্রমাণ।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সন্দেহজনক মনে হলেও সিসি ফুটেজ বিশ্লেষণে আত্মহত্যার ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এর আগে এমরান তার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ধর্মীয় ও আধ্যাত্মিক পোস্ট দিয়েছিলেন। ১৫ আগস্ট তিনি লিখেছিলেন, আল্লাহ এখন দিচ্ছেন না তাই আপনি ধৈর্য হারা হবেন না! আল্লাহ যখন দিবেন তখন আপনি রাখার জায়গা পাবেন না! ইনশা'আল্লাহ। ২৬ জুলাইয়ের এক পোস্টে তিনি রাসূলুল্লাহ (সা.)-এর হাদিস উল্লেখ করে উত্তম আচরণের পরামর্শ দেন।

এমরানের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুকে ঘিরে চলছে নানা আলোচনা।

 

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District Nieuws মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 40 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু District Nieuws প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District Nieuws মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী District Nieuws সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views