পাঁচবিবিতে হিন্দু ধর্মালম্বীদের মাঝে পুজার সামগ্রী বিতরণ করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে হিন্দু ধর্মালম্বীদের মাঝে পুজার সামগ্রী বিতরণ করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে হিন্দু ধর্মালম্বীদের মাঝে পুজার সামগ্রী বিতরণ করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন..
পাঁচবিবিতে হিন্দু ধর্মালম্বীদের মাঝে পুজার সামগ্রী বিতরণ করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন..
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের ১ হাজার ৩শ পরিবারের মাঝে পূজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর)  সকাল ১১ পৌর কমিউনিটি সেন্টারে নিজ উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল খায়ের হোসেন স্বপন, সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মোরাক্বাব রিয়াজুল তাজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম বুলেট, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পরেমরশ্বর মাহাতো, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়,  সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র, বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator