পাকিস্তান দলে ফিরছেন বাবর আজম!

After Pakistan’s batting collapse in the Asia Cup, former captain Babar Azam is set to return. His comeback could begin with the upcoming South Africa series.
Dela på Eidok
পাকিস্তান দলে ফিরছেন বাবর আজম!
Foto: arkiv

এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতার পর অবশেষে পাকিস্তান দলে ফিরছেন সাবেক অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হতে পারে তার নতুন ইনিংস।

পাকিস্তান ক্রিকেটে আবারও আলোচনায় এসেছে এক নাম—বাবর আজম। এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বারবার ব্যর্থ হলেও বোলারদের দাপটেই দল জায়গা করে নিয়েছে ফাইনালে। তবে ব্যাটিং পারফরম্যান্স যে একেবারেই সন্তোষজনক নয়, তা পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে। সেই ম্যাচে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনেক আগেই সমস্যাটি বুঝতে পেরেছিল। তাই এশিয়া কাপে চলার মাঝপথেই টিম ম্যানেজমেন্ট সাবেক অধিনায়ক বাবর আজমকে আবার দলে ফেরানোর পরিকল্পনা করে। কিন্তু খেলোয়াড়দের মধ্যে বড় কোনো ইনজুরির ঘটনা না থাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) স্কোয়াডে পরিবর্তনের অনুমতি দেয়নি। ফলে এশিয়া কাপে মাঠে নামা হয়নি বাবরের।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। আগামী মাসেই পাকিস্তান সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। আর এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে বাবর আজমের প্রত্যাবর্তন হতে পারে বলে ক্রিকেট সংশ্লিষ্টদের ধারণা। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে মন্থর ব্যাটিংয়ের কারণে জায়গা হারিয়েছিলেন তিনি। কিন্তু নতুন প্রজন্মের ব্যাটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই আবারও জার্সি গায়ে তুলতে যাচ্ছেন পাকিস্তানের ব্যাটিং তারকা।

বর্তমানে ব্যক্তিগত কাজে দুবাইয়ে অবস্থান করছেন বাবর আজম। সেখানেই দেখা গেছে তাকে ইংলিশ ব্যাটিং কিংবদন্তি কেভিন পিটারসেনের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুজনের একটি ছবি প্রকাশিত হয়েছে, যা ভক্তদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। ছবির ক্যাপশনে বাবর ইঙ্গিত দিয়েছেন, তিনি শিগগিরই কোনো নতুন প্রজেক্টে যুক্ত হতে পারেন।

বাবরের প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বসিত ভক্তরা আশাবাদী, তার অভিজ্ঞতা ও ব্যাটিং দক্ষতা পাকিস্তানকে আবারও শক্তিশালী করে তুলবে। ব্যাটিং ব্যর্থতার অন্ধকারে লড়াই করা পাকিস্তানের জন্য বাবর আজম হতে পারেন নতুন করে আলোর দিশারি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন Sportnyheter সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন 60 Views ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের Sportnyheter ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের 88 Views সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল Sportnyheter সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল 86 Views শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল Sportnyheter শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল 138 Views জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী Sportnyheter জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী 136 Views আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর Sportnyheter আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর 147 Views সাইমন হারমারের ঘূর্ণি জাদুতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Sportnyheter সাইমন হারমারের ঘূর্ণি জাদুতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা 119 Views