কটিয়াদী মডেল থানার তদন্ত হাবিবুল্লাহ বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা!.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কটিয়াদী মডেল থানার তদন্ত হাবিবুল্লাহ বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা!..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদী মডেল থানার তদন্ত হাবিবুল্লাহ বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা!..
কটিয়াদী মডেল থানার তদন্ত হাবিবুল্লাহ বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা!..
ছবি: সংগৃহীত
কটিয়াদী মডেল থানার তদন্ত হাবিবুল্লাহ বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা!..

কটিয়াদী মডেল থানার তদন্ত হাবিবুল্লাহ বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা!

 

মিজানুর রহমান

কটিয়াদী, কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনী কার্যক্রম চলাকালীন সাংবাদিকদের বাজার প্রাঙ্গণ ও দোকানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন কটিয়াদী মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুল্লাহ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালীন সাংবাদিকদের দোকান ও ভোটকেন্দ্রে প্রবেশে বারবার বাধা দেওয়া হয়েছে। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

 

সাংবাদিকরা অভিযোগ করে বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারকে হরণ করে। নির্বাচন সম্পর্কিত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানোই গণমাধ্যমের দায়িত্ব, সেখানে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

 

অন্যদিকে, তদন্ত কর্মকর্তা হাবিবুল্লাহর এই নির্দেশনা নিয়ে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন—“নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের উপস্থিতি অপরিহার্য। সাংবাদিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত অযৌক্তিক ও সন্দেহজনক।”

 

এ প্রসঙ্গে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলামকে ফোনে জানানো হলে তিনিও একই বক্তব্য দেন যে সাংবাদিকরা নির্বাচনী স্থানে প্রবেশ করতে পারবেন না। এতে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলছেন, এ ঘটনার সঠিক বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator