২৬ সেপ্টেম্বর শুক্রবার ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, “দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা বিশ্বাস করি, সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান বজায় থাকাই আমাদের জাতীয় ঐক্যের মূল ভিত্তি।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলী মাষ্টার ও আলমগীর হোসেন বকুল ।
অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পূজার শুভেচ্ছা জানিয়ে অতিথিরা ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
אפליקציית "Eye News BD"
הערות 0