মৌলভীবাজার

মৌলভীবাজারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

A 38-year-old man, Ala Mia, was found dead in a pond near Malikona village, Rajnagar, Moulvibazar. Police suspect foul play, and a post-mortem is underway to determine the cause of death.
Поделиться в Eidok
মৌলভীবাজারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
Фото: из открытых источников

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রেমনগর সংলগ্ন মালিকোনা গ্রামের একটি পুকুর থেকে আলা মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,আলা মিয়াকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হতে পারে। তবে সঠিক মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহত আলা মিয়া প্রেমনগর গ্রামের আনসার মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে প্রেমনগর আশ্রয়ন প্রকল্পে বসবাস করতেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে খাবার শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনি ঘর থেকে বের হন। পরে আর ফিরে আসেননি। রাতভর খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে গ্রামের পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত চলছে।”

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Районные новости মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Районные новости নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Районные новости প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Районные новости মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Районные новости ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Районные новости হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Районные новости জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views