ফেনী শহরের বড় মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভুইঁয়া বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ মৌলিক অধিকার ফিরে পেতে চায়, এজন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন,
জেলা প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম,সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভুঁইয়া,জেলা সেক্রেটারি ও ফেনী–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুইঁয়া,বামুক ফেনী জেলা সদর ও ফেনী–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক,
জেলা উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরু,সদর উপজেলা সভাপতি মুফতি তৈয়ব সুলতানি,যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী,ছাত্র আন্দোলন জেলা সভাপতি আলী আহমদ ফরকান প্রমুখ।
জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুইঁয়া তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সকল খুন, গুম, ধর্ষণ, দূর্নীতি, লুটতরাজের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত সম্পন্ন না হলে বর্তমান সরকারও ইতিহাসে মীরজাফরের তালিকায় স্থান পাবে।”
জুলাই সনদের আইনি ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
জুলাই সনদের আইনি ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ..
ছবি: সংগৃহীত
Geen reacties gevonden