ইসরায়েলকে পশ্চিম তীর দখলের অনুমতি দেবেন না ট্রাম্প

US President Donald Trump declared he will not allow Israel to annex the West Bank, sending a strong signal that reshapes Middle East politics.
Podijeli na Eidoku
ইসরায়েলকে পশ্চিম তীর দখলের অনুমতি দেবেন না ট্রাম্প
Foto: arhiva

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না। এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সঙ্কেত তৈরি করেছে।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েলকে তিনি কখনোই পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার অনুমতি দেবেন না। ট্রাম্প বলেন, “না, আমি এটা হতে দেব না। এটা ঘটবে না। পর্যাপ্ত হয়েছে, এখন থামার সময় এসেছে।” তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত কয়েক মাস ধরে তার ডানপন্থি মিত্রদের চাপের মুখে ছিলেন। ডানপন্থি নেতারা পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের আওতাভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন, যা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা একেবারে ধ্বংস করে দিত। এরই মধ্যে ট্রাম্পের এই ঘোষণা পরিস্থিতি নতুন মোড় নিল।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকজন আরব নেতা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা স্পষ্ট সতর্ক বার্তা দেন—পশ্চিম তীর সংযুক্তির যেকোনো উদ্যোগ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ সাংবাদিকদের জানান, “আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং প্রেসিডেন্ট ট্রাম্প তা ভালোভাবেই বুঝেছেন।”

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় ট্রাম্পের ঘোষণার পর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে অফিস সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ইসরায়েলে ফিরে এ বিষয়ে মন্তব্য করবেন। আরব বিশ্ব যেমন সতর্ক অবস্থানে রয়েছে, তেমনি পশ্চিমা বিশ্বও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তারা জানিয়েছে, দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধরে রাখাই এখন মূল লক্ষ্য। অন্যদিকে, ইসরায়েল এসব স্বীকৃতিকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে।

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে, যেখানে প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ, তবে ইসরায়েল দীর্ঘদিন ধরেই এ অবস্থান অস্বীকার করে আসছে। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে অঞ্চলটি দখল করার পর থেকেই তারা ধীরে ধীরে বসতি সম্প্রসারণ করে চলেছে।

সম্প্রতি ইসরায়েল বিতর্কিত ই১ প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফিলিস্তিনিরা যেসব এলাকায় ভবিষ্যৎ রাষ্ট্র গড়ার আশা করেছিল, এই প্রকল্প সেগুলোকে আরও ভেঙে টুকরো করবে। ফিলিস্তিনপন্থী মহল বলছে, এটি ফিলিস্তিনিদের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত।

ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ সম্প্রতি দাবি করেছিলেন—“ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা এখন ইতিহাস।” কিন্তু ট্রাম্পের ঘোষণা তাদের জন্য এক ধরনের ধাক্কা হয়ে এসেছে। এক আরব কূটনীতিকের ভাষায়, “ট্রাম্প যেভাবে পশ্চিম তীর সংযুক্তির বিরোধিতা করলেন, তাতে বোঝা যাচ্ছে ওয়াশিংটন আর তেলআবিবের সম্পর্কেও নতুন জটিলতা তৈরি হতে পারে।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই অবস্থান কেবল ফিলিস্তিন নয়, পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণকে প্রভাবিত করবে। এর ফলে আরব বিশ্ব নতুনভাবে যুক্তরাষ্ট্রের দিকে তাকাচ্ছে, একইসঙ্গে ইসরায়েলের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়েও শঙ্কা বাড়ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা Međunarodni ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 29 Views বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব Međunarodni বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 70 Views ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ Međunarodni ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 79 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট Međunarodni ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 110 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন Međunarodni চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 109 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক Međunarodni জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 114 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ Međunarodni সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 94 Views