মধুপুরে মাইকিং করে গরুর মাংস বিক্রি | আই নিউজ বিডি

মধুপুরে মাইকিং করে গরুর মাংস বিক্রি....

Ismail Hossen avatar   
Ismail Hossen
মধুপুরে মাইকিং করে গরুর মাংস বিক্রি....
মধুপুরে মাইকিং করে গরুর মাংস বিক্রি....
ছবি: সংগৃহীত
মধুপুরে মাইকিং করে গরুর মাংস বিক্রি....

 

মধুপুরে মাইকিং করে গরুর মাংস বিক্রি....

 নিউজ প্রতিবেদন: (ইসমাইল হোসেন)

টাঙ্গাইলের মধুপুরে হাটখোলা বাজারে ব্যতিক্রমী এক দৃশ্য দেখা গেছে। বাজারে দোকান সাজিয়ে  বসে, মাইক দিয়ে ডেকে বিক্রি করা হচ্ছে গরুর মাংস। ক্রেতাদের আকৃষ্ট করতে বিকেল থেকেই   মাইক বাজিয়ে বিক্রেতারা ঘোষণা দিচ্ছেন— ৫০০ টাকা কেজি দরে ১ কেজি মাংস পাচ্ছেন... 

"তাজা গরুর মাংস পাওয়া যাচ্ছে! দাম কম, মাংস টাটকা! চলে আসুন হাটখোলা বাজারে!"

স্থানীয়রা জানাচ্ছেন, আগে মাংস বিক্রির জন্য নির্দিষ্ট দোকান বা কসাইখানা ব্যবহার করা হলেও এখন মাইক ব্যবহার করে ভিন্নভাবে ক্রেতা টানছেন ব্যবসায়ীরা। এতে একদিকে বাজারে ভিড় বাড়ছে, অন্যদিকে অনেকেই দাম কমে যাওয়ায় উপকৃত হচ্ছেন।

এ বিষয়ে ক্রেতা আমিনুল ইসলাম বলেন, “মাইক শুনেই এসেছি। অন্য দোকানের চেয়ে কিছুটা কম দামে পাচ্ছি, তাই ভালোই লাগছে।”

তবে সচেতন মহল মনে করছেন, এভাবে খোলা জায়গায় মাংস বিক্রির কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। সঠিকভাবে স্বাস্থ্য পরীক্ষা ও বাজার ব্যবস্থাপনা না হলে সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ।

 স্থানীয় প্রশাসনের তদারকি ও স্বাস্থ্যবিধি মেনে মাংস বিক্রি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator