মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

মোহাম্মদ শাহিন, নিজস্ব প্রতিনিধি জামালপুর
Eidok'ta paylaş
মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  মতবিনিময় অনুষ্ঠিত
Fotoğraf: derleme

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ। এছাড়াও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী, মাদারগঞ্জ আর্মি ক্যাম্পের প্রতিনিধি মামুন, উপজেলা আনসার ভিডিপির প্রতিনিধি উত্তম সভায় বক্তব্য রাখেন।


বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাখাল চন্দ্র বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম এবং উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক। বক্তারা নিজ নিজ অবস্থান থেকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক İlçe Haberleri মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ İlçe Haberleri সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 9 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা İlçe Haberleri আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ İlçe Haberleri বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* İlçe Haberleri বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী İlçe Haberleri ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা İlçe Haberleri জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views