জনবান্ধব উদ্যোগে প্রশংসিত, শ্রেষ্ঠ ওসি সাভারের জুয়েল মিঞা | আই নিউজ বিডি

জনবান্ধব উদ্যোগে প্রশংসিত, শ্রেষ্ঠ ওসি সাভারের জুয়েল মিঞা..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
জনবান্ধব উদ্যোগে প্রশংসিত, শ্রেষ্ঠ ওসি সাভারের জুয়েল মিঞা..
জনবান্ধব উদ্যোগে প্রশংসিত, শ্রেষ্ঠ ওসি সাভারের জুয়েল মিঞা..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 

 

 

চলতি বছরের মে ও জুন মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। দায়িত্বশীলতা, নিষ্ঠা, সেবামূলক কর্মকাণ্ড এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতি স্বরূপ তিনি এ সম্মান অর্জন করেছেন।

সাভার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ওসি জুয়েল মিঞার অবদান বিশেষভাবে প্রশংসিত হয়েছে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

শুধু পুলিশ প্রশাসন নয়, স্থানীয় জনগণও তাঁর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁর উদ্যোগে বাজার এলাকায় চুরি-ছিনতাই অনেকটাই হ্রাস পেয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকদের মতে, সন্তানরা এখন আগের তুলনায় নিরাপদে যাতায়াত করতে পারছে। শ্রমজীবী মানুষরাও জানাচ্ছেন, থানায় গিয়ে সহজেই সেবা পাওয়া যাচ্ছে, কোনো প্রকার হয়রানির শিকার হতে হচ্ছে না।

স্থানীয়দের বক্তব্য, ওসি জুয়েল মিঞা থানাকে জনবান্ধব করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি এমন একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে থানায় এসে সেবা নিতে পারছে। তাঁর এই প্রচেষ্টায় পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ জুয়েল মিঞা বলেন,এই স্বীকৃতি আমার একার নয়, পুরো সাভার মডেল থানার টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেও আশা প্রকাশ করা হয়েছে, আগামীতেও তিনি দায়িত্বশীলতার সাথে কাজ করে সাভারকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং আদর্শ মডেল থানা হিসেবে গড়ে তুলবেন।

Nessun commento trovato


News Card Generator