ঝালকাঠি

ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) রাতে শহরের বার্গার ক্লাবে এই সভা হয়।..
Auf Eidok teilen
ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
Foto: Archiv

ঝালকাঠি:হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) রাতে শহরের বার্গার ক্লাবে এই সভা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। তিনি তাঁর বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, “ঝালকাঠির সব পূজামণ্ডপে যেন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো কুচক্রী মহল যেন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই, আমাদের মাঝে কোনো বিরোধ নেই।”


সভায় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অসিম কুমার সাহা, সাধারণ সম্পাদক আলোক শাহা, পৌর এলাকার পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


জেলা বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান এবং জেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের Politik সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের 6 Views দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Politik দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 16 Views শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ Politik শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 48 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Politik উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 54 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Politik বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 73 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Politik শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 80 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politik গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views