পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে সমর্থনে পাঁচবিবি বাজারের ব্যবসায়ী, সুশীল সমাজ, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় জয়পুরহাট-১ আসনের সাবেক এসপি মরহুম মোজাহার আলীর সুযোগ্য পুত্র জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট- আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা প্রধান এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম, ছাত্রনেতা আবু তাহের সহ উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ কালে নেতৃবৃন্দ আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ছালাম বিনিময়, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রদানে সমর্থন প্রার্থনা করেন।