ইতালিতে মাদারীপুরের যুবক নিহত হওয়ায় তার গ্রামের বাড়িতে শোকের ছায়া | আই নিউজ বিডি

মাদারীপুর

ইতালিতে মাদারীপুরের যুবক নিহত হওয়ায় তার গ্রামের বাড়িতে শোকের ছায়া

গত দুই বছর ধরে ইতালির স্পোলেটোতে বসবাস করছিলেন অভি এবং স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। কয়েকদিন ধরে তিনি তার বাসা থেকে নিখোঁজ ছিলেন বলে জানা যায়।..
Eidok-এ শেয়ার
ইতালিতে মাদারীপুরের যুবক নিহত হওয়ায় তার গ্রামের বাড়িতে শোকের ছায়া
ছবি: সংগৃহীত

ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগ থেকে সাগর বালা (২১) ওরফে অভি বালা নামে এক বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণ মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমুদ বালার ছেলে।

 

গত দুই বছর ধরে ইতালির স্পোলেটোতে বসবাস করছিলেন অভি এবং স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। কয়েকদিন ধরে তিনি তার বাসা থেকে নিখোঁজ ছিলেন বলে জানা যায়।

 

অভির মামাতো ভাই শুভ বালা ও ভাইপো মিঠুন তালুকদার ইতালি থেকে জানান, অভি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ব্যাপক তল্লাশি চালায় এবং দুদিন আগে অভির মরদেহ উদ্ধার করে। 

 

তারা আরও জানান, অভিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহ টুকরো টুকরো করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করা হয়েছে, যা অভি ব্যবহার করতেন। 

 

অভির মৃত্যুর খবর তার মামাতো ভাই শুভ বালা ও ভাইপো মিঠুন তালুকদার স্বজনদের দিলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Brott দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 60 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Brott চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 45 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Brott মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Brott কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Brott আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Brott সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 113 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Brott থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views