ইতালিতে মাদারীপুরের যুবক নিহত হওয়ায় তার গ্রামের বাড়িতে শোকের ছায়া | আই নিউজ বিডি

মাদারীপুর

ইতালিতে মাদারীপুরের যুবক নিহত হওয়ায় তার গ্রামের বাড়িতে শোকের ছায়া

গত দুই বছর ধরে ইতালির স্পোলেটোতে বসবাস করছিলেন অভি এবং স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। কয়েকদিন ধরে তিনি তার বাসা থেকে নিখোঁজ ছিলেন বলে জানা যায়।..
Eidok-এ শেয়ার
ইতালিতে মাদারীপুরের যুবক নিহত হওয়ায় তার গ্রামের বাড়িতে শোকের ছায়া
ছবি: সংগৃহীত

ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগ থেকে সাগর বালা (২১) ওরফে অভি বালা নামে এক বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণ মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমুদ বালার ছেলে।

 

গত দুই বছর ধরে ইতালির স্পোলেটোতে বসবাস করছিলেন অভি এবং স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। কয়েকদিন ধরে তিনি তার বাসা থেকে নিখোঁজ ছিলেন বলে জানা যায়।

 

অভির মামাতো ভাই শুভ বালা ও ভাইপো মিঠুন তালুকদার ইতালি থেকে জানান, অভি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ব্যাপক তল্লাশি চালায় এবং দুদিন আগে অভির মরদেহ উদ্ধার করে। 

 

তারা আরও জানান, অভিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহ টুকরো টুকরো করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করা হয়েছে, যা অভি ব্যবহার করতেন। 

 

অভির মৃত্যুর খবর তার মামাতো ভাই শুভ বালা ও ভাইপো মিঠুন তালুকদার স্বজনদের দিলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Kejahatan সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Kejahatan মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 41 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Kejahatan গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Kejahatan নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Kejahatan দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Kejahatan দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Kejahatan সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views