পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আনোয়ার সম্পাদক সাগর কে সংবর্ধনা । .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আনোয়ার সম্পাদক সাগর কে সংবর্ধনা । ..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আনোয়ার সম্পাদক সাগর কে সংবর্ধনা । ..
পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আনোয়ার সম্পাদক সাগর কে সংবর্ধনা । ..
ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১৫: ৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত সভাপতি গাজী মো: আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাগর হোসেন কে সংবর্ধনা প্রদান করেছেন পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতি। কোর্ট সংলগ্ন পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে জেলা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত সভাপতি গাজী মো : আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সাগর হোসেন এর সঞ্চালনায়  দুপুর ২ টার সময় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন (পি.পি) বলেন,  আপনারা আমাদের সহকারী নন পরিবারের গুরুত্বপূর্ণ  সদস্য ও বটে আমরা জীবনের অধিকাংশ সময় আপনাদের সাথে ব্যয় করি যা পরিবারের সাথেও নয়। তাই আপনারা নবনির্বাচিত সভাপতি-সম্পাদক এর সাথে যৌথভাবে আপনাদের কার্যক্রম কে অগ্রসর করবেন এ কামনা করে সবাইর সফলতা কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো: হুমায়ুন কবির বলেন,  নবনির্বাচিত সভাপতি সম্পাদক কে অভিনন্দন তারা তাদের নেতৃত্বের মাধ্যমে আপনাদের ভাল কিছু বয়ে আনবে বলে আশা রাখি।  জেলা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক  এড. শরীফ মো: সালাহউদ্দিন বলেন, কিছু ভুয়া আইনজীবী সহকারী পরিচয়ধারী লোক কোর্ট প্রাঙ্গণে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে এদের কে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের নিকট আহবান জানাচ্ছি।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,   পটুয়াখালী জেলা আইনজীবী ফোরামের আহবায়ক এড. মো: আবদুল হক ফরাজী, সদস্য সচিব এড. আলহাজ্ব মোহাম্মাদ গোলাম আহাদ দুলু। এছাড়াও জেলার আইনজীবীবৃন্দ ও আইনজীবী সহকারীরা উপস্থিত ছিলেন। সভায় সদ্য  প্রয়াত আইনজীবী আজিজ সিকদার এর জন্য দোয়া মোনাজাত করা হয়।

No se encontraron comentarios


News Card Generator