ঝালকাঠি

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি শহরের কলেজ মোড়ের একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে..
Partager sur Eidok
ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
Photo : collectée


ঝালকাঠি: ঝালকাঠি শহরের কলেজ মোড়ের একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত পলাশ সূত্রধর বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। তিনি 'ফ্রেশ টিস্যু' কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তিন মাস আগে তিনি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়েকে বিয়ে করেন।


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীরা পলাশের ভাড়া বাসায় তাকে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দিলে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা Crime রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 17 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ Crime সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 60 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Crime গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 32 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 94 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Crime কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 79 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Crime চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 88 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Crime সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 110 Views