ইভটিজিংয়ের প্রতিবাদে সাংবাদিকসহ ৩ জন রক্তাক্ত, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

ইভটিজিংয়ের প্রতিবাদে সাংবাদিকসহ ৩ জন রক্তাক্ত, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি..
分享到 Eidok
ইভটিজিংয়ের প্রতিবাদে সাংবাদিকসহ ৩ জন রক্তাক্ত, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
图片:来源收集

ইভটিজিংয়ের প্রতিবাদে সাংবাদিকসহ ৩ জন রক্তাক্ত, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। 

মো আবীর হাসান
সাভার উপজেলা প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ তিনজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় রুবেল আহমেদের ডান হাত ভেঙে যায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে ২০ থেকে ৩০ জনের সংঘবদ্ধ একদল সন্ত্রাসী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক রুবেল আহমেদ জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের খানাখন্দ নিয়ে সংবাদ সংগ্রহের সময় তিনি দেখতে পান কয়েকজন তরুণীকে স্থানীয় বখাটেরা উত্যক্ত করছে। তিনি প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ হয়ে হঠাৎ আক্রমণ চালায়। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, প্রাণ বাঁচাতে তারা কেপিজে হাসপাতালের ফটকের ভেতরে আশ্রয় নেন। তবে হামলাকারীরা টেনে-হিঁচড়ে তাদের বাইরে বের করার চেষ্টা করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

রুবেলের অভিযোগ, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেল ও তার অনুসারীরা এ হামলার নেতৃত্ব দিয়েছেন।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 1

Md Abir Hassan
Md Abir Hassan 1 year ago
ফেসবুকে শেয়ার করার জন্য অনুরোধ করছি।
0 0 回答
显示更多

相关文章

নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (Simplified): 犯罪 নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 5 Views লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ (Simplified): 犯罪 লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 43 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ (Simplified): 犯罪 যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 75 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার (Simplified): 犯罪 আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 89 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক (Simplified): 犯罪 ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 67 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা (Simplified): 犯罪 মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 417 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক (Simplified): 犯罪 নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views