নিরাপত্তা জোরদার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার, জি এস প্রার্থী আফসানা মিমি

নিরাপত্তা জোরদার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার, জি এস প্রার্থী আফসানা মিমির..
分享到 Eidok
নিরাপত্তা জোরদার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার, জি এস প্রার্থী আফসানা মিমি
图片:来源收集

নিরাপত্তা জোরদার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার, জি এস প্রার্থী আফসানা মিমি

মো আবীর হাসান
সাভার উপজেলা প্রতিনিধি 

প্রিয় সহপাঠীদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থী তার নির্বাচনী ইশতেহারে জানিয়েছেন দায়িত্ববোধ ও স্বপ্ন নিয়ে তিনি সামনে এসেছেন। তার প্রতিশ্রুতি—ছাত্র সংসদকে অধিকার, ঐক্য ও উন্নয়নের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সবার পাশে থেকে কাজ করাই তার মূল লক্ষ্য।

ইশতেহারে তিনি উল্লেখ করেছেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে আরও নিরাপত্তা প্রহরী মোতায়েন করা হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য হেল্পলাইন চালু করা হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা সিস্টেম আপগ্রেড করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে কার্যকরী ক্যামেরা স্থাপন ও রিয়েল-টাইম মনিটরিং নিশ্চিত করা হবে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে মাদকের কোনো স্থান থাকবে না। এজন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের সচেতন করতেও উদ্যোগ নেওয়া হবে।

তিনি আহ্বান জানান, সবাই মিলে যেন ক্যাম্পাসকে নিরাপদ, পরিচ্ছন্ন এবং শিক্ষার জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশে পরিণত করা যায়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论