বিশ্বনাথে বিএনপি নেতা ‘আপ্তাব মিয়া’র বি'রু'দ্ধে অ'প'প্র'চা'রের প্রতিবাদে সমাবেশ

****
I-share sa Eidok
বিশ্বনাথে বিএনপি নেতা ‘আপ্তাব মিয়া’র বি'রু'দ্ধে অ'প'প্র'চা'রের প্রতিবাদে সমাবেশ
Larawan: kuha mula sa arkibo

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি


সিলেটের বিশ্বনাথে বিএনপি নেতা আপ্তাব মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হয়েছে।

আপ্তাব মিয়া খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। শনিবার রাতে ভোলাগঞ্জ গ্রামের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বাড়ীতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় আপ্তাব মিয়া বলেন, ১৭ সেপ্টেম্বর বিশ্বনাথ থানার এসআই অণিক বড়–য়া’র বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন খাজাঞ্চী ইউনিয়নের গনাইঘর গ্রামের সুন্দর আলীর স্ত্রী শিবলী বেগম (২৫)। এতে সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে শিবলী বেগম বলেন, যে আমি নাকি এসআই অনিক বড়–য়ার কথা বলে শিবলী বেগমের বাড়িতে গিয়ে তার ঘর থেকে ৩০ হাজার টাকা এনেছি। শিবলী বেগমের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা দাবী করে বিএনপি নেতা আপ্তাব মিয়া আরও বলেন, এই শিবলী বেগমের অবস্থা এতোটাই নাজুক যে, ‘নুন আন্তে পান্তা পুড়িয়ে যায়’ এমতাবস্থায় তার মামলা পরিচালনার জন্য আমার কাছ থেকে ২ হাজার টাকা ধার চেয়েছিল শিবলী বেগম। তখন আমি টাকা ধার না দিয়ে তার সাথে রাগও করেছি। এখন কথা হলো যে নারী আমার কাছে ২ হাজার টাকা ধার চেয়েছে সে আবার আমার কাছে ৩০ হাজার টাকা দিয়েছে বলে আমার মানহানি করেছে। এসআই অণিক বড়–য়া একজন ভালো মানুষ, আমার জানামতে তিনি টাকা ছাড়া শিবলী বেগমের মামলার প্রতিবেদন আদালতে দিয়েছেন। শিবলী বেগম আমার প্রতিপক্ষ একটি কুচক্রি মহলের ইন্ধনে আমার এবং এসআই অণিক বড়–য়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও স্থানীয় যুবদল নেতা হেলাল আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবলী বেগমের অপপ্রচারের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও বিশিষ্ট মুরব্বী লাল মিয়া, ইসমাইল আলী, মানিক মিয়া, খালিক মিয়া ও যুবদল নেতা সিরাজ মিয়া। এসময় আশপাশের প্রায় অর্ধশতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Iba pa জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 41 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Iba pa জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 16 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Iba pa জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 35 Views ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Iba pa ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 86 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Iba pa বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 131 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Iba pa নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 167 Views