আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ | আই নিউজ বিডি

আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ...

Ismail Hossen avatar   
Ismail Hossen
আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ...
আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ...
ছবি: সংগৃহীত
আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ...

 

আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ...

রিপোর্টার :  (ইসমাইল হোসেন)
বাংলাদেশসহ বিশ্বের বাঙালি হিন্দু সম্প্রদায় এখন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। আগামী  27 সেপ্টেম্বর  থেকে শুরু হয়ে টানা পাঁচ দিন চলবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

রাজধানী ঢাকাসহ সারাদেশে পূজা মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণের কাজ এখন শেষ মুহূর্তে। কারিগরদের শিল্পকর্মে ফুটে উঠছে দেবী দুর্গা ও তাঁর চার সন্তান—লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। মণ্ডপ সাজসজ্জায় যোগ হয়েছে রঙিন আলো, কাপড়, ডিজিটাল সেট এবং ঐতিহ্যবাহী নকশা।

পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবছর সারা দেশে প্রায় ৩৫ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই থাকছে কয়েকশ’ মণ্ডপ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ রাখতে প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রতিটি মণ্ডপে থাকবে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক সদস্যদের টহল। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা চৌকি স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে পূজা ঘিরে জমে উঠেছে কেনাকাটার বাজার। শাড়ি, প্রসাধনী, গয়না থেকে শুরু করে শিশুদের পোশাক পর্যন্ত কেনাকাটায় উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের দোকানপাটে।

পূজা উপলক্ষে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক সংগীত ও প্রসাদ বিতরণ। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আরাধনাই দুর্গোৎসবের মূল বার্তা।

ধর্ম-বর্ণ নির্বিশেষে পূজাকে কেন্দ্র করে সর্বত্রই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator