জুলাই গণহত্যার বিচারের দাবিতে ধনবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত

****
مشاركة على Eidok
জুলাই গণহত্যার বিচারের দাবিতে ধনবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত
الصورة: مجمّعة

আজ ২৩ সেপ্টেম্বর রোজঃ মঙ্গলবার, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার 'ছাওতুল কোরআন হাফিজিয়া মাদরাসা'তে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন,জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ,আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে PR পদ্ধতি বাস্তবায়ন- এই ৫ দফা দাবির বিষয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।

উক্ত আলোচনা সভা বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি রফিক আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন এর সঞ্চালনায় আরম্ভ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুফতি আশরাফুজ্জান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুর রহমান, সহ সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় আগামী ২৬ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিলের সমর্থনে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন অত্র শাখার সভাপতি মুফতি রফিক আহমেদ।

তিনি সাংবাদিকদের আরও জানান,"আগামী ২৬ সেপ্টেম্বর বাদ আসর ৫ দফা দাবিতে ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী উপজেলা শাখা। আমরা ধনবাড়ীবাসীকে মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।"

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

দিনাজপুরের বিরল উপজেলায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ السياسة দিনাজপুরের বিরল উপজেলায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ 17 Views বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর: রিজভীর গুরুতর অভিযোগ ও রাজনৈতিক উত্তাপের পূর্বাভাস السياسة বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর: রিজভীর গুরুতর অভিযোগ ও রাজনৈতিক উত্তাপের পূর্বাভাস 12 Views দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক السياسة দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক 44 Views শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল السياسة শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল 75 Views ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা السياسة ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা 38 Views কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক السياسة কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক 49 Views ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির السياسة ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির 61 Views