কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন | আই নিউজ বিডি

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

Ali Sohel avatar   
Ali Sohel
কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন
কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন
ছবি: সংগৃহীত
এই ঘটনায় ভুক্তভোগী নারীর দাবি অনুসারে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক বিধবা নারীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারীর দাবি অনুসারে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাটি ২০ সেপ্টেম্বর গতকাল রনিবার রাতের যে কোন সময়ে উপজেলার সালুয়া ইউনিয়নের মাইঝ পাড়া গ্রামে দ্বাড়িয়াকন্দি বাসস্ট্যান্ড-ডুমরাকান্দা রাস্তার উত্তর পাশে একটি পুকুরে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী বিধবা বিলকিছ আক্তার (৫৫) জানিয়েছেন, তাঁর স্বামী মধু মিয়া মারা যাওয়ার পর থেকে তাঁরা তাদের ১ একর ২৮ শতাংশ ভূমির একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। এবছর তাঁদের পুকুরে রুই, কাতলা, কারফু, ব্রিগেড, ম্রিগেল, সিলভার, তেলাপিয়া, ঘাসকাপ, পুঁটি এবং ভাটা মাছের চাষ করা হয়েছিল। ২১ সেপ্টেম্বর রোববার সকালে যখন তিনি পুকুরের পাড়ে যান, তখন দেখতে পান বেশ কয়েকটি মাছ মরে পুকুরের পানিতে ভাসছে। পরে তিনি লক্ষ্য করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুকুরের সমস্ত মাছই মরে পানির উপরে ভাসতে দেখা যাচ্ছে। সারাদিন ধরে এলাকাবাসী এসব মৃত মাছ সংগ্রহ করেন। তিনি সহ এলাকার অন্যান্যরা মনে করছেন, ২০ সেপ্টেম্বর শনিবার রাতের যে কোনো সময়ে শত্রুতাকরে কেউ তাঁর পুকুরে বিষ ঢেলে এই বিপত্তি ঘটিয়েছে। এতে মাছ মরে যাওয়ায় ৬ লক্ষাধিক টাকার  ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট তিনি জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে, কিন্তু এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator