মকবুল হোসেন কলেজ ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
মকবুল হোসেন কলেজ ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ রাজধানীর মোহাম্মদপুর রোডস্থ আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রদলের উদ্যোগে “আগামীর বাংলাদেশ তুমি কেমন দেখতে চাও” শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে উক্ত রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজিনা ইয়াসমিন। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো: রাজীব।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আয়মন ইসলাম বাবলু বলেন, জুলাই গনঅভ্যুত্থানের পর আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও সহযোগিতায় পাশে থাকবে ছাত্রদল।

এসময় বিগত স্বৈরাচার শাসনামলে কলেজ ছাত্রলীগের অপ-রাজনীতির ইতিহাস তুলে ধরে ভবিষ্যতে আদর্শের রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা। 

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন রাজনীতি রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন 88 ভিউ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্তে জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে রাজনীতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্তে জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে 95 ভিউ শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ রাজনীতি শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ 49 ভিউ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ রাজনীতি হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ 71 ভিউ ডিসেম্বরের মধ্যেই বিলুপ্তির পথে আওয়ামী লীগ, মন্তব্য রাশেদ খাঁনের রাজনীতি ডিসেম্বরের মধ্যেই বিলুপ্তির পথে আওয়ামী লীগ, মন্তব্য রাশেদ খাঁনের 59 ভিউ পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে রহস্যময় চিঠি: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য রাজনীতি পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে রহস্যময় চিঠি: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য 89 ভিউ সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন রাজনীতি সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন 51 ভিউ