মকবুল হোসেন কলেজ ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।..
Partager sur Eidok
মকবুল হোসেন কলেজ ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
Photo : collectée

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ রাজধানীর মোহাম্মদপুর রোডস্থ আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রদলের উদ্যোগে “আগামীর বাংলাদেশ তুমি কেমন দেখতে চাও” শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে উক্ত রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজিনা ইয়াসমিন। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো: রাজীব।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আয়মন ইসলাম বাবলু বলেন, জুলাই গনঅভ্যুত্থানের পর আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও সহযোগিতায় পাশে থাকবে ছাত্রদল।

এসময় বিগত স্বৈরাচার শাসনামলে কলেজ ছাত্রলীগের অপ-রাজনীতির ইতিহাস তুলে ধরে ভবিষ্যতে আদর্শের রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা। 

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

শহীদ রাজু মোল্লার স্মরণে সড়কের নামকরণ করা হবে: এমপি বাবুল Politique শহীদ রাজু মোল্লার স্মরণে সড়কের নামকরণ করা হবে: এমপি বাবুল 83 Views আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ Politique আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ 73 Views ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ Politique ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 60 Views নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন  এর আওয়ামী লীগের চেয়ারম্যান  টিপু সুলতান গ্রেফতার Politique নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন এর আওয়ামী লীগের চেয়ারম্যান টিপু সুলতান গ্রেফতার 49 Views জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি Politique জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি 67 Views পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল Politique পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল 71 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী Politique মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 123 Views