পটুয়াখালী প্রতিনিধি ॥
দীর্ঘ ১৭ বছর পর পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি'র নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালির আয়োজন করা হয়।
📅 সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ০৫.০০ ঘটিকায় ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকুয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. সরোয়ার হোসেন খন্দকার এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাসান মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান। পৌর বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম
। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আ. রশিদ হাওলাদার। উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. নেছার সরদার। ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. ফরিদুল মাতব্বর। যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদার। কোষাধ্যক্ষ মো. জাকির হাওলাদার প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তৃণমূল পর্যায়ের নেতা, কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
🔹 বক্তব্য
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
> “বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। জুলাই-আগস্ট মাসে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে শহীদের আত্মা শান্তি পাবে।”
তিনি আরও বলেন—
> “হিন্দু-মুসলিম আমরা ভাই-ভাই। তারাও যেন বুক ফুলিয়ে সমাজে বসবাস করতে পারে সেদিকে নজর রাখতে হবে। আমরা এ আসন থেকে এই জনপদের জনপ্রিয় নেতা হাসান মামুনকে নির্বাচিত করবো, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠান শেষে নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে শারদীয় উৎসবকে স্বাগত জানিয়ে এক আনন্দ র্যালি বের করা হয়।
برنامه «Eye News BD»
نظرات 0