কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগের মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ | আই নিউজ বিডি

বাগেরহাট

কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগের মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ

****
Eidok-এ শেয়ার
কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগের মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগ মোল্লার নিঃশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন নেতাকর্মীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী বাজার থেকে মিছলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা উপজেলা মোড়ে পথসভায় মিলিত হন।

পথসভায় বক্তব্য দেন, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়তাম আলী খান, কৃষক দলের সভাপতি শহিদ শেখ, শ্রমিক দলের সাবেক সভাপতি টিপু সুলতান, বর্তমান সাধারণ সম্পাদক রাজু খান, তাঁতি দলের সভাপতি মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রাজিব পাইক, ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস, স্বাধীন মোল্লা, ইউনুস প্রমুখ।

বক্তারা বলেন, “শেখ হাসিনার গায়েবি মামলায় সোহাগ মোল্লা কারাগারে আছেন। বিএনপির নিরপরাধ নেতাকর্মীদের একের পর এক সাজানো মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিলম্বে হলেও সোহাগ মোল্লার মুক্তি নিশ্চিত করতে হবে। যদি সোহাগ মোল্লাকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতাকর্মীরা।

তারা আরও বলেন, সোহাগ মোল্লার মতো ত্যাগী ও নিঃস্বার্থ নেতাকে মিথ্যা গায়েবি মামলায় জেলে পুরে বিএনপিকে স্তব্ধ করা যাবে এটা ভুল হিসাব। শেখ হাসিনার আমলে যত আজগুবি মামলা হয়েছে সবকটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সোহাগ মোল্লার মুক্তি না দিলে দেশের প্রতিটি জনপদে আগুন জ্বলবে, রাজপথ কাঁপবে।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বনানীতে সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে বনানী থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় তদন্ত শেষে একই বছরের ১৯ ডিসেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়। পরবর্তীতে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। রোববার (২১ সেপ্টেম্বর) মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার সিএমএম আদালত ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Закон-Суд তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 55 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Закон-Суд নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 44 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Закон-Суд আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 58 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Закон-Суд খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 60 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Закон-Суд শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 28 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Закон-Суд ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 72 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Закон-Суд প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 48 Views