ঝালকাঠি: আজ, ২২শে সেপ্টেম্বর, ২০২৫, সোমবার, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি এই সভার আয়োজন করে।
ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির উপপরিচালক জনাব মোঃ আলম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।
সভায় প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ঝালকাঠির বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আঃ হাই নিজামী। এছাড়াও পাবলিক হরিসভার পুরোহিত জনাব সুকুদেব গোস্বামী সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন।
বক্তারা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমেই একটি সুন্দর ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। এই ধরনের সভা সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে সকলে একমত পোষণ করেন।
אפליקציית "Eye News BD"
הערות 0