ঝালকাঠি: ২১শে সেপ্টেম্বর, ২০২৫, রবিবার, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ওপর একটি গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তামাকের ব্যবহার কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
সভায় তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয় এবং সমাজের সকল স্তরে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে যুবসমাজকে তামাক থেকে দূরে রাখতে বিভিন্ন কর্মসূচির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এই মাসিক সভাটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, ঝালকাঠি এবং সিভিল সার্জনের কার্যালয়, ঝালকাঠি। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল।
এই ধরনের নিয়মিত সভার মাধ্যমে ঝালকাঠি জেলায় তামাকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে বলে আশা করা যায়।
Aplikasi 'Eye News BD'
Komentar 0