ফেনী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সিআইডি ফেনী, পিবিআই ফেনী, মহিপাল হাইওয়ে থানা, সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঁইয়া, সোনাগাজী ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, ডিবি ও ডিএসবি ইনচার্জবৃন্দ।
সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ কার্যক্রম, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা করা হয়। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত অগ্রগতিও আলোচিত হয়।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট