গ্রাম আদালত পরিচালনায় উৎকর্ষ—সম্মানিত হলেন অভয়নগরের বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গ্রাম আদালত পরিচালনায় উৎকর্ষ—সম্মানিত হলেন অভয়নগরের বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
গ্রাম আদালত পরিচালনায় উৎকর্ষ—সম্মানিত হলেন অভয়নগরের বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান..
গ্রাম আদালত পরিচালনায় উৎকর্ষ—সম্মানিত হলেন অভয়নগরের বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান..
ছবি: সংগৃহীত
“অভয়নগরের বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমানকে গ্রাম আদালত পরিচালনায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি জেলার একমাত্র সম্মানিত চেয়ারম্যান হিসেবে এই স্বীকৃতি লাভ করেছেন।”..

মোঃ নুরুল্লাহ  
(অভয়নগর, যশোর) প্রতিনিধি )                                                             
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) গ্রাম আদালতের কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সম্মানিত যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক মোঃ রফিকুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলার ৯টি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ৯৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় গ্রাম আদালতকে সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায়নীতির ভিত্তিতে পরিচালনার জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয় অভয়নগর উপজেলার ০৬ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ তৈয়বুর রহমানকে। তিনি ছিলেন জেলার মধ্যে একমাত্র সম্মাননা প্রাপ্ত জনপ্রতিনিধি ।

সম্মাননা প্রাপ্তির পর আবেগঘন প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান বলেন,
“এই অর্জন আমি আমার ইউনিয়নবাসীর প্রতি উৎসর্গ করছি। তাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতার কারণেই আজকের এই স্বীকৃতি। আগামীতেও ইউনিয়নের উন্নয়নে নতুন উদ্যমে কাজ করে যেতে চাই।”

অতিথিরা জানান, চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমানের এই সম্মাননা অন্য ইউনিয়ন পরিষদগুলোর জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে

לא נמצאו הערות


News Card Generator