কাঁঠালিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাঁঠালিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
কাঁঠালিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার..
কাঁঠালিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
ঝালকাঠির কাঁঠালিয়াতে গোয়েন্দা ( ডিবি) পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার এক।


ঝালকাঠি: ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাঁঠালিয়া উপজেলার কৈখালী রামপুর এলাকার একটি বন্ধ চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে উত্তর চেঁচরী গ্রামের কাইয়ুম হাওলাদারের ছেলে পলাশ হাওলাদারকে (৩৪) আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশি করে শার্টের বুক পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিবি সূত্র নিশ্চিত করেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator