কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ঠাকুরগাঁওয়ের মানিক মিয়ার। | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ঠাকুরগাঁওয়ের মানিক মিয়ার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মানিক মিয়া (৬০) নামের এক বৃদ্ধ।..
Partilhar no Eidok
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ঠাকুরগাঁওয়ের মানিক মিয়ার
Foto: arquivo

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হালসা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে যখন খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন ছুটে আসছিল, ঠিক সেই মুহূর্তে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন বৃদ্ধ মানিক মিয়া। চোখের পলকে ঘটে যায় দুর্ঘটনা—প্রচণ্ড শব্দে দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে যায় লাইনেই। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মানিক মিয়া লাইন পার হওয়ার সময় সীমান্ত এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে গিয়ে কেটে যান। ট্রেনটি ছুটে যায়, কিন্তু পড়ে থাকে রক্তাক্ত দেহ। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হালসা রেলওয়ে স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়রা।

পরে বিষয়টি জানানো হয় পোড়াদহ রেলওয়ে থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “হালসা স্টেশন মাস্টারের ফোন পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।”
পুলিশ জানায়, নিহতের নাম মানিক মিয়া। তার বয়স আনুমানিক ৬০ বছর। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সব্দল হাট এলাকার শামসু উদ্দীনের ছেলে।

মানিক মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notícias do distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 45 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notícias do distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notícias do distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 64 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notícias do distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views